1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বাড়ীর পাশে খারীতে মিলল কিশোরীর মরদেহ - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

জয়পুরহাটে বাড়ীর পাশে খারীতে মিলল কিশোরীর মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ীর আধা কিলোমিটার পশ্চিমে উচাই ঝিনাইগাড়ী নামক বিলের খাড়ী হতে  ববিতা (১৫) নামের এক কিশোরীর লাশ  উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পাঁচবিবি থানা পুলিশ। নিহত কিশোরী ঐ গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহত কিশোরীর বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার  রাত ১০ টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে  ববিতা  ঘুৃমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়।  এর ঘন্টা খানেক পর মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে ।
আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাড়ীর আধা কিঃমিঃ পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়িতে জেলেরা মাছ  মারতে গিয়ে ববিতার মৃত দেহ খাড়ির পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় লাশের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিলো বলে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION