1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামের বাসিন্দা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া (৫৫) একই গ্রামের প্রতিবেশী ভোলা শেখের ছেলে পাপুল (৩২) এর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশ টার সময় পূর্বনয়নপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহত ইউপি সদস্যের দুই ভাতিজা আবু তাহের (৪২) বুকের পাঁজরে ও সবুজ (৩৫) ছুরিকাঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে জেলা পুলিশের কর্মকর্তা ও থানা অফিসার ইনর্চাজ সহ থানা পুলিশের একাধিক টিম অবস্থান করছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘাতক কে গ্রেফতারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে পুলিশ।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ নং ওডার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া পূর্বনয়নপুর গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র। তিনি ৫ কন্যা ও পুত্র এক সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION