1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১০ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি : এমপি খোকা - Bangladesh Khabor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

১০ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি : এমপি খোকা

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ জন পঠিত

পরিমল বিশ্বাস, সোনারগাঁও : সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে মান্দারপাড়া আর সি সি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।

তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আগামীতে এমপি থাকি আর না থাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং সব সময় আপনাদের পাশে থেকে যেন সেবা করে যেতে পারি।

নারায়ণগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, সোনারগাঁ উপজেলা এলজিইডি প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার, ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য কালাম মিয়াসহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION