1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে এক নারীকে ছুরি মেরে আহত করলেন সাবেক স্বামী - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

অভয়নগরে এক নারীকে ছুরি মেরে আহত করলেন সাবেক স্বামী

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় সাবেক স্বামী ছুরি মেরে গুরুতর আহত করেছেন বিথী খাতুন (২৪) নামের এক নারীকে।
আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান হবিকে (৩৫) আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগন। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।
নওয়াপাড়া বাজারের স্থানীয়র জানান, ওই সময় একটি প্রাইভেট কার এসে বিথী খাতুনের কর্মস্থল নওয়াপাড়া শহরের স্বপ্ন শো-রুমের কাছে এসে দাঁড়ায়। শো-রুমের কর্মচারী বিথী খাতুন শো-রুমে প্রবেশের পথে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুইজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান হবি সাবেক স্ত্রী বিথীকে হাতে এবং পেটের বাম পাশে ছুরি দিয়ে পোচ মারে। এতে সে গুরুতর আহত হন। শো-রুমের কর্মচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে জনতা প্রাইভেট কারকে ধাওয়া করে নূরবাগ এলাকা থেকে সাবেক স্বামী হাবিবুর রহমান হবিকে আটক করে গণপিটুনি দেয়। এসময় প্রাইভেট কারের চালকসহ দুইজন যুবক পালিয়ে যায়। পরে গাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় হবিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থায় অবনতি হলে তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটা গ্রামের লুৎফর রহমানের মেয়ে বিথী খাতুনের সঙ্গে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভানডাবো গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে, বাংলাদেশ সেনাবাহিনী ৬১ বেঙ্গল রেজিমেন্ট, সিলেট থেকে ২০২০ সালে চাকুরিচ্যুত হাবিবুর রহমান হবির সাথে বিয়ে হয়। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বিথী খাতুনের চাচা মো. জাকির হোসেন জানান, তার ভাইজিকে মেরে ফেলার উদ্দেশ্যে তার পেটে চাকু মেরেছে হবি।
হাপাতালে থাকা অবস্থায় হাবিবুর জানান, আমার ২০ লাখ টাকার ক্ষতি করেছে বিথী, আমি চাকুরিচ্যুত হয়েছি ওর কারণে। আমার সাথে সংসার না করার জন্য তাকে চাকু মেরেছি।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION