1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩. ৩০ ঘটকায় ঝালকাঠি জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ।
আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোমোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তবারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার দাবী জানান।
তারা খালেদা জিয়ার জীবন সংকটময় অবস্থা রয়েছে উল্লেখ করে আটক অবস্থায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সরকার কে নিতে হবে বলে হুশিয়ারি দেন। সমাবেশে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনি: যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ পরবর্তী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন কালে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশী বাঁধার কারণে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি কালী বাড়ী সড়ক হয়ে সাধানা মোড়, পোষ্ট অফিসের সামনে হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION