1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা'র উন্নয়নের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে : শাহজাহান খান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

শেখ হাসিনা’র উন্নয়নের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে : শাহজাহান খান

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এর আগমন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা’র উন্নয়ন কার্যক্রমের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে।

বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন এ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে।

রবিবার সকাল ৯.৩০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংগঠক জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক , সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতানা আহমেদ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সিজার। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার্স।

এসময় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা’র সন্তানসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION