1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুনরায় সরকার গঠনের সুযোগ দিলে ভাঙ্গনরোধে মেগা প্রকল্প নেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

পুনরায় সরকার গঠনের সুযোগ দিলে ভাঙ্গনরোধে মেগা প্রকল্প নেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি বাউফলের ১নং কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত গোপালীয়া এলাকায় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখন জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে। আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা করলে ভাঙ্গনরোধে মেগা মেগা প্রকল্প নেয়া হবে।

জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার । শেখ হাসিনা সরকার গঠন করেছেন বলে এ দেশে এতো বেশী উন্নয়ন হয়েছে। যা অতিতে কোন সরকারের আমলে হয়নি। ঢাকা থেকে দক্ষিনের মানুষ যাতে সড়ক পথে সল্প সময়ে বাড়ি ফিরতে পারেন এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। পায়রা সেতু নির্মাণ করেছেন। এ ছাড়াও লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল,পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোস্ট গার্টের দপ্তর নির্মাণ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নৌকা মার্কার প্রাথর্ীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহয়তা করবেন। তিনি বাহেরচরে উত্তর পার রগুনউদ্দিনকে ভাঙ্গনরোধের প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুর রহমান, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, বাউফলের ইউএনও মোঃ বশির গাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION