1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শ্রেষ্ঠ শি‌ক্ষিকা নির্বাচিত রাবেয়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে শ্রেষ্ঠ শি‌ক্ষিকা নির্বাচিত রাবেয়া

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১০ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপ‌জেলা পর্যা‌য়ে শ্রেষ্ঠ শি‌ক্ষিকা নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বাউফল দাসপাড়া ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শি‌ক্ষিকা কৃ‌ষি‌বিদ রা‌বেয়া খাতুন ক‌চি ।

মঙ্গলবার বিকা‌লে রা‌বেয়া খাতুন ক‌চিকে উপ‌জেলার শ্রেষ্ঠ শি‌ক্ষিকা ঘোষণা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ ব‌শির গাজী।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার মোঃ আ‌তিকুল ইসলাম, উপ‌জেলা রি‌সোর্স সেন্টার (ইউআর‌সি) অফিসার মোঃ মু‌মিন হোসেন, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অফিসার দেবা‌শিষ ঘোষ, রিয়াজুল ইসলাম না‌সির, সুজন হালদার ও মোঃ অ‌লিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মোঃ কামরুজ্জ্বামান খান ফিরোজ, বাউফল দাসপাড়া ম‌ডেল সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শি‌ক্ষিকা আফ‌রোজা ইয়াস‌মিন লি‌পিসহ বি‌ভিন্ন বিদ‌্যাল‌য়ের শিক্ষকবৃন্দ।

শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে রাবেয়া খাতুন কচি বলনে, এ সফলতা আমার একার নয় আমার পরিবারের ও বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। আমি সবসময় চেয়েছি ছাত্র-ছাত্রীদের আধুনিক যুগোপযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট। শিক্ষকতা পেশায় এমন সফলতার সংযোজন আরো অনুপ্রেরণা যোগাচ্ছে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্রমান্বয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে।
রা‌বেয়া খাতুন ক‌চি শ্রেষ্ঠ শি‌ক্ষিকা নির্বা‌চিত হওয়ায় অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন তার বিদ‌্যাল‌য়ের শিক্ষক ও ম্যানজিং ক‌মি‌টির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION