1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশিলের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার(ভূমি) সানজিদা রিকতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান , মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রশাদ অধিকারী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো সালেহ আল রেজা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের হাওলাদার, রাজ্জাক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসিউর রহমান জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু নেয়ামতি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবি সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তাগণ বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমম্বিতভাবে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপজেলার সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশিলের সমাপনী বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সবার সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION