1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে প্রতিবন্ধির ভ্যান ছিনতাই করার চেষ্টা, থানায় অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

অভয়নগরে প্রতিবন্ধির ভ্যান ছিনতাই করার চেষ্টা, থানায় অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের প্রতিবন্ধি মোঃ এনামুল ইসলাম(২২) নামের যুবককে হত্যা করার চেষ্টা করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে ওই যুবক খুলনার ফুলতলা থানায় একজনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার ১১সেপ্টেম্বর সন্ধ্যার সময় নওয়াপাড়া নূরবাগ ভাড়ার জন্য ওই প্রতিবন্ধি যুবক অপেক্ষা করছিল, পরে উপজেলা ধোপাদী গ্রামের মোঃ রহিমের ছেলে পূর্ব পরিচিত এসে বাদি এনামুলকে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে এবং নওয়াপাড়া এলাকার আরো অজ্ঞাত ৩ জন ও একই সাথে তার ভ্যানে উঠে খুলনা ফুলতলা থানার যুগ্নীপাশা নির্জন এলাকায় নিয়ে রাত আনুঃ ৯.০০ টার দিকে বাদি এনামুলের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করলে বাদি গামছা ছাড়িয়ে ফেলে চিৎকার দিলে ওই এলাকার স্থানীয় মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা বাদি এনামুলকে মারপিট করে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন ও নগদ ২৬০০/ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বাদিকে উদ্ধার করে। বাদি কিছুটা সুস্থ হয়ে ১২ সেপ্টেম্বর ফুলতলা থানায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেন। বাদি এনামুল অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত- শুকুর আলীর ছেলে।
এবিষয়ে ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ এমএ হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION