1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে সাড়ে চার বছরের শিশুকে গরম চামচের ছ্যাকা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

গৌরনদীতে সাড়ে চার বছরের শিশুকে গরম চামচের ছ্যাকা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪১১ জন পঠিত

 বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

দুষ্টামি করার অপরাধে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর গোপনাঙ্গে গরম চামচের ছ্যাকা দেয়ার ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পাষন্ড মামী শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহনাজ জেলার গৌরনদী উপজেলার বাদামতলা এলাকার রমজান সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নির্যাতিতা ওই শিশুর মা আখি বেগম অসুস্থ হওয়ার কারনে দ্বিতীয় বিয়ে করে তার (শিশুর) পিতা উপজেলার গোবর্ধন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। দ্বিতীয় বিয়ের পর থেকে স্ত্রী কন্যার কোন খোঁজখবর রাখছিলো না পিতা শফিকুল। গত তিন বছর যাবত নিঃসন্তানী মামা-মামীর কাছে পালিত হচ্ছিলো শিশুটি।

মামলার বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান জানান, গৌরনদীর বাদামতলা এলাকায় মামীর কাছে পালিত হওয়া সাড়ে চার বছরের শিশুকে দুষ্টামী করার অপরাধে গত ২১ নভেম্বর সন্ধ্যায় শিশুর গোপনস্থানে গরম চামচের ছ্যাকা দেয় মামী শাহনাজ বেগম। এঘটনায় বুধবার (২৫ নভেম্বর) রাতে শিশুর পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত শাহনাজ বেগম কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION