1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে” ৪৭-কে অস্বীকার দেশের স্বাধীনতাকে অস্বীকার: গোলাম পরওয়ার আড়াইহাজারে ৩৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিক্ষার পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৯০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সহ সভাপতি বি এম জাহিদ ও তার অনুসারীরা।

সোমবার (২২ মে) আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সহ সভাপতি বি এম জাহিদের নেতৃত্বে মিছিলটি ডিয়াবাড়ি থেকে আমির কমপ্লেক্স হয়ে আবার ডিয়াবাড়ি গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ বি এম জাহিদ বলেন, বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় আনতে হবে। প্রকাশ্য জনসভায় বিএনপির ওই নেতা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এই স্বীকারোক্তিকে আইনগতভাবে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION