1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন রাহুল - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন রাহুল

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫৬৪ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল।

সূত্রের খবর, ২০১৯-এর মোদি পদবি মামলার রায় এবং সাজাকে চ্যালেঞ্জ করে সুরাতের দায়রা আদালতে আবেদন করতে চলেছেন সাংসদ পদ খারিজ হওয়া এই কংগ্রেস নেতা। তবে রাহুল বা কংগ্রেস, কোনো তরফেই এই খবরের সত্যতা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করা হয়নি।

২০১৯-এর লোকসভা ভোটের প্রচার করতে নেমে কর্নাটকের একটি জনসভায় মোদি পদবি নিয়ে রাহুল বলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি মোদিই কী করে হয়!’’ রাহুলের এই মন্তব্যে সমগ্র মোদি সম্প্রদায়ের মানুষের মর্যাদাহানি হয়েছে বলে দাবি করে গুজরাতের সুরাতের একটি আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই রাজ্যেরই এক বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। সেই মানহানি মামলার রায় দিয়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাতের একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আদালত। তাকে দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। যদিও, উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দেওয়া হয় রাহুলকে। সেই সময়সীমার মধ্যেই রাহুল সুরাতের দায়রা আদালতে সাজা মওকুফের আবেদন জানাতে চলেছেন বলে সূত্রের খবর। সম্ভবত সোমবারই দায়রা আদালতে জমা পড়বে রাহুলের আবেদনপত্র। সূত্রের খবর, রাহুল সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায় এবং সাজা স্থগিত করার আবেদন জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION