1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন শেখ হাসিনা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬৮ জন পঠিত
এই মাঠে জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানা গেছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, যুবলীগ নেতা লিটু তালুকদার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা আজ জনসভার মাঠটি পরিদর্শন করলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিনি প্রতিনিয়ত এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ খবর নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনের সংবাদ শুনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।

আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলা কোটালীপাড়া হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলাটি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে জননেত্রীর জনসভায় প্রচুর লোক সমাগম ঘটবে বলে আশা করছি। আমরাও আগৈলঝাড়া উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী এ জনসভায় যোগ দেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION