1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিসি ও মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পাঁচুরিয়া- মধুমতি খালটি প্রাণ ফিরে পেয়েছে - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

ডিসি ও মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পাঁচুরিয়া- মধুমতি খালটি প্রাণ ফিরে পেয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫১২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পাঁচুরিয়া- মধুমতি খাল অবমুক্ত করায় খালটি যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছে।

দীর্ঘদিন যাবৎ বন্ধ খালটি পুনরায় প্রাণ ফিরে পাওয়ায় সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা, পৌর মেয়র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত এবং মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অবমুক্ত করা হয় ঐতিহ্যবাহী এই পাঁচুরিয়া -মধুমতি খাল। তীব্র স্রোত ও নদী ভাঙ্গন ঠেকাতে ১৯৫৯ সালে এই খালটি বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে খালটি একসময় ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়। কালের বিবর্তনে খালটি ধীরে ধীরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। পরে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পৌরমেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এ খালটি মধুমতি নদীর সাথে পুনঃসংযোগ স্থাপন করেছে। মধুমতি-পাঁচুরিয়া খাল পুনঃস্থাপনের বিষয়টি শুরুতে মোটেও সহজ ছিলো না। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পৌর মেয়রের উদ্যোগে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে জাতির পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খালকে কেন্দ্র খালের দুই তীরে পর্যটক আকর্ষণে শোভাবর্ধন সহ নেওয়া হবে নানা উদ্যোগ। পাঁচুড়িয়া-মধুমতি খাল সংলগ্ন ঐতিহাসিক মসজিদটি সংস্কার করে আধুনিক ও নান্দনিক সৌন্দর্যে গড়ে তোলা হবে বলে জানান এলজিডি’র নির্বাহী প্রকৌশলী।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হক, সওজ’র নির্বাহী প্রকৌশলী মো.জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফইজুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী (এসডিই) বি.এম ইছানুল কবীর, বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, পৌর কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION