1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে এক দোয়া-মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির বাসভবনের দরবার হলে এ আয়োজন করা হয়।

করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আসরের নামাজের পর  মিলাদ ও  দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।

মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া করা হয়। বিভিন্ন দুর্যোগ, সমস্যা ও প্রাণঘাতী রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর  রহমত ও সাহায্য  প্রার্থনা করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত সবার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৫২’র ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে, মিলাদ মাহফিলের পূর্বে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও  মহানবীর (সা.) জীবন-কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন।

দোয়া-মাহফিলে অংশগ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, রাষ্ট্রপতির বড় ছেলে ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি, তিন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানগণ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION