1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৯২ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী নাজিম উদ্দিন ওরফে করিমকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন বিচারক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত করিম কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে রাতে নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে (২১) শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি বাড়িতে ডাকাতেরা ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। পরে ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম একই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION