1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৯৯ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়ার শিবগঞ্জ  উপজেলার  মোকামতলায় রচনা রাণী রুপা (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ীর লোকজনদের বিরুদ্ধে।  এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।  শুক্রবার সকালে পুলিশ ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে বগুড়া  মর্গে পাঠায়। নিহত গৃহবধূ উপজেলার মোকামতলা বন্দরের সোনাতলা রাস্তার বাসিন্দা ব্যবসায়ী  শ্রী অনিক অধিকারীর স্ত্রী।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গত ৩ বছর আগে গাইবান্ধা জেলার  সাঘাটা উপজেলার কদম শহর গ্রামের শ্রী রতন চন্দ্রের মেয়ে রুপার সাথে অনিকের বিয়ে হয়। বিয়ের ১বছর পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর সে নিজেই গলায় দড়ি বেধে আত্মহত্যা করেছে বলে প্রচার করে বেড়ায় তার স্বামীর বাড়ির লোকজন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম বদিউজ্জামান জানান, গৃহবধুর বাবার বাড়ীর লোকজনের ধারনা তাকে শ্বাসরাধে হত্যা করা হয়েছে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION