1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৯৩ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৭ জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমি-ফাইনাল ও বিকাল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীস কুমার নন্দী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ ও সরোজ কুমার রায়, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি. মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার সহ বিভিন্ন শিক্ষক ও
শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটলবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বৈলতলী পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে উভয় বিজয়ী দলের প্রান্ত বসু ও দিয়া শিকদার।

সেরা গোলদাতা হয়েছে উভয় রানার্সআপ দলেরআবু হুরাইয়া ও আছিয়া খাতুন।খেলা পরিচলনা করেন মো. ইউসুব, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION