1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চাঁদাবাজি ও হুমকির দায়ে একজন গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

জয়পুরহাটে চাঁদাবাজি ও হুমকির দায়ে একজন গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চাঁদাবাজি ও হুমকির দায়ে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর জেলা প্রতিনিধি এসএম শামীম হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে দিকে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব।

গ্রেফতারকৃত শামীম হলো, পৌরসভার মাষ্টারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৈতৃক নিবাস ফরিদপুর জেলায় বলে পরিবার সুত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মাসের ২১ তারিখে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা হিসাবরক্ষক অফিসে যান মামলার বাদী এ্যাড. নুর-ই-আলম। তার স্ত্রী ও শ্বাশুড়ী পেনশনের টাকা উত্তোলনের জটিলতা হলে তাকে মুঠোফোনে ডাকেন। ওই অফিস থেকে আসার পথে তার স্ত্রীর সাথে সাংসারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর জেলা প্রতিনিধি এসএম শামীম হোসেনসহ কয়েকজন ব্যক্তিরা গোপনে ভিডিও ধারণ করেন। পরে বাদীর নিকটে ৫০হাজার টাকা দাবি করে শামীমগং। জয়পুরহাট বিজ্ঞ ২নম্বর আমলী আদালতে এ্যাড. নুর-ই-আলম সিদ্দিক বাদি হয়েছে একটি মামলা দায়ের করেন। মামলার পরে তাকে রবিবার রাতে দিকে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে এসএম শামীম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, আদালতের নিদের্শে আসামী সাংবাদিক এসএম শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আটকের পরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION