1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মামী ঘর ছাড়লেন ভাগীনার হাত ধরে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

মামী ঘর ছাড়লেন ভাগীনার হাত ধরে

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০০ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ভাগীনার হাত ধরে স্বামীর ঘর ছারলেন মামী।

গত ২৩ জুন সকাল ১০ টার দিকে ৬ বছরের শিশু সন্তান রেখে ভাগিনার হাত ধরে উধাও হয়েছে মামী মেয়ের স্কুল ড্রেস কেনার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যান তারা। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।

এরপর আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবদুল্লাহ।

আব্দুল্লাহ এর স্ত্রী পরকীয়ার টানে ভাগিনার হাত ধরে (স্বামীর চাচাতো বোনের ছেলের সাথে) পালিয়ে গেছে । মামী সেলিনা আকতার(২৫) ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একাব্বর আলীর মেয়ে ভাগিনাএকজন স্কুল ছাত্র ও আসন্ন এস এস সি পরীক্ষার্থী। ভাগীনা সফিউল ইসলাম সফি (১৬) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে।

গত দুই বছর ধরে আবদুল্লার চাচাতো বোন বুলবুলি বেগমের ছেলে শফিউল ইসলাম সফির সাথে সেলিনা আকতারের পরকিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গত কাল সুযোগ বুঝে তারা বাড়িতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। মামী ও ভাগিনার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

সেলিনার স্বামী আবদুল্লাহ বলেন, ৬ বছরের একটি মেয়েকে রেখে কিভাবে ভাগীনার হাত ধরে পালালো সেলিনা। যাওয়ার সময় সে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে, এখন আমি অসহায়। আমি কিভাবে মানুষকে মুখ দেখাবো বলে কান্নায় ভেঙে পরেন তিনি।

জানা যায়, একই ইউনিয়নের ২০১৫ সালে সেলিনা আকতার এর সাথে বিয়ে হয় আবদুল্লাহর।

আবদুল্লাহর দুলাভাই আনছার আলী বলেন, গত দুই বছর ধরে সেলিনা ও ভাগীনা শফির মন দেওয়া নেয়ার সম্পর্ক। এনিয়ে অনেকবার স্থানীয়ভাবে শালিস হয়েছে। গত একমাস আগেও এ নিয়ে এলাকায় শালিস বৈঠক হয়েছে কিন্তু কোন ভাবেই তাদের ভালবাসার সম্পর্ক ছিন্ন করা গেল না।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিনার স্বামী আবদুল্লাহ।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION