1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, আটক ১ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, আটক ১

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৩২ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই গৃহবধু গাবতলী থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা দায়ের করেন।

যাদের নামে মামলা করা হয়েছে তারা হলো, বগুড়ার গাবতলী উপজেলার মোমিনখাদার মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল হাকিম (৩৮) ও খুপী হাড়িভিটার মৃত শায়েনের ছেলে অলমেছ (৪৫)। এর মধ্যে আজিজুল হাকিমকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী মুদি দোকানদার। তাদের বাড়িতে মুদি দোকান রয়েছে। তাদের ছেলে-মেয়ে অন্য বাড়িতে থাকে। অভিযুক্ত আজিজুল হাকিম ওই দোকানে প্রায়ই যাওয়া-আসা করতো এবং বিভিন্নভাবে ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আজিজুল ওই গৃহবধুকে উত্যক্ত করতে শুরু করে।

রোববার রাত ১০ টার সময় ওই গৃহবধুর স্বামী মাছ ধরার জন্য বাহিরে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত আজিজুল ও অলমেছ দোকানে জিনিস নেওয়ার কথা বলে ডাকাডাকি করে। তখন দরজা খুললে অলমেছ সামনে থেকে ঘরের দরজা আটকে দেয় এবং আজিজুল ঘরে ঢুকেই ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই গৃহবধু তার স্বামীকে ফোন দেয়। এরপর স্বামীকে আসতে দেখে অলমেছ পালিয়ে যায়। আজিজুল হাকিম পালানোর চেষ্টা করলে তাকে আটকে রাখে ওই গৃহবধু ও তার স্বামী। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে আজিজুলকে আটক করে থানায় নিয়ে যায়।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ দুই জনের নামে মামলা দায়ের করেছেন। একজন আটক হলেও অন্যজন পলাতক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION