1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুলতলায় মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুলতলায় মানববন্ধন

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৪০ জন পঠিত
মোঃ কামাল হোসেন: ঢাকা গ্লােবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)  উদ্যোগে খুলনার ফুলতলার বাসস্ট্যান্ড চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিএমএসএস এর উপদপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মোঃ সুমন সরদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান তাপস বিশ্বাস, যুগ্ম মহাসচিব গ্লোবাল টিভির খুলনা প্রতিনিধি আনিসুর রহমান মুন্সী, খানজাহান আলী প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি  মোঃ আমিনুর রহমান, কাটাখালী প্রেসক্লাবের সভাপতিএইচ এম নাসিরুদ্দিন, ফুলতলা উপজেলার প্রেসক্লাবের সভাপতি শামসুর রহমান খোকন, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি শিহাবউদ্দিন রুবেল, খানজাহান আলী প্রেসক্লাবের সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ,সহসম্পাদক সেলিম হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক বি এইচ মাহিনী, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য  জসিমউদদীন বাচ্চু, কামাল হোসেন, আশরাফুল আলম,রবিউল ইসলাম,ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মেহেদী হাসান ইরান, সদস্য  প্রণয় দাস বাপ্পা, বিএমএসএস এর নির্বাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মামুন হাসান সহ যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইলের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্লোবাল টিভির অফিস ও সংবাদকর্মীর উপর হামলাকারী মুন্নাসহ সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION