1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দরে এক নারী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। একই সঙ্গে উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক পেয়েছে ওই তিন নবজাতক।

সোমবার (২০ জুন) বিকেলে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক।

তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন।

নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।

আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দেওয়া।’

এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘অ্যানি নামের ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা সবাই খুশি।’

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাসে একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।

নবজাতদের বাবা আশরাফুল ইসলাম অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION