1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন -২০২২ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

গোপালগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন -২০২২ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৩০ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পূরণ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারাধীন মামলার জট দ্রুত নিস্পত্তির মাধ্যমে হ্রাস করার লক্ষে গোপালগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ বিচার বিভাগের আয়োজনে শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিচার বিভাগীয় এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।
সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিশেষ পিপি এ্যাড.রনজিৎ কুমার বাড়ৈ, পিপি এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, জিপি এ্যাড. দেলোয়ার হোসেন সরদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান, সভাপতি এ্যাড. সুনিল কুমার দাস, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ) হায়দার আলী খন্দকার।
বক্তারা গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর বলিষ্ঠ নেতৃত্বে জেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং বিচারাধীন মামলার জট দ্রুত কমাতে তার ভূয়সী প্রশংসা করেন। পরে অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এ সময় গোপালগঞ্জ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র বিভিন্ন পর্যায়ের বিচারকগণ, জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলা বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION