1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম নামে এক গৃহবধূ। এই আনন্দে সন্তানদের নাম রাখা হয়েছে স্বপ্নের পদ্মাসেতুর সঙ্গে মিলিয়ে ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’।

রোববার বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম হয়। মা ও সন্তানরা সুস্থ আছেন।

আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মাসেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। এ জন্য ডাক্তার শখ করে তাদের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নামটি পছন্দ হয়েছে।

হাসপাতালটির ডা. বেনজির হক পান্না বলেন, ঐ নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে তিন নবজাতকের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেত। কিন্তু পেশেন্টের তাগিদে সিজার করতে হয়েছে।

তিনি আরো বলেন, এ মাসেই পদ্মাসেতু উদ্বোধন। একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এ কারণে এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION