1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে গ্লোবাল টিভির সাংবাদিকদের উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

জয়পুরহাটে গ্লোবাল টিভির সাংবাদিকদের উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০১ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে দেশের বে-সরকারি চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানবন্ধনে গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মোমেন মুনি, একাত্তর টিভির মোয়াজ্জেম হোসেন, সময় টিভির স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, ইন্দোবাংলা২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ রহমান, সাংবাদিক গোলাপ হোসেন, নেওয়াজ মোর্শেদ নোমান, সুলতান মাহমুদ, জনি সরকার, মিলন রায়হান, আবু রায়হান, রনি আকন্দ, কাজী মাসুদুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

এ সময় বক্তারা, সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর এমন হামলা নেক্কারজনক। যেখানে প্রধানমন্ত্রী গণমাধ্যম গুলোকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সেখানে এই মুন্না সন্ত্রাস বাহিনী সাহস কোথায় পায় এবং এরা কোন মহলের নির্দেশে চলে তা বের করতে হবে। সেই সাথে সন্ত্রাসী মুন্না বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জয়পুরহাটের সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION