1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিশু হলেন, কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে এসে উপজেলার পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ার সরাফত প্রামানিকের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে মায়া আক্তার। শিশুটি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়।
এসময় অন্য শিশুরা মায়া আক্তারকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশুকে খুঁজতে শুরু করে। এমতাবস্থায় পুকুরের পানির তল থেকে শিশুকে উদ্ধার করা হয়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশুকে দুপুর ২টায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশুর নানা ইব্রাহিম হোসেন বলেন, আমার নাতনি ২ বছর যাবত আমার বাড়িতে থাকে। এখানেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আজকে দুপুরে স্কুল থেকে নাতনি এসে পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে যায়। এরপর আমার নাতনি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পরে পুকুরের পানির তল থেকে নাতনিকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION