1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত মেয়র শেখ রকিবের নেতৃত্বে জেলা আ.লীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত মেয়র শেখ রকিবের নেতৃত্বে জেলা আ.লীগের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৭ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্প মাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাড. আবু কাওছার মোল্যা, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু, গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সিনিয়র সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ৯ প্রার্থী সহ পৌর নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর সকলে ‘৭৫ – এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও গোপালগঞ্জ -২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION