1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটা ও মহিপুরে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

কুয়াকাটা ও মহিপুরে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২২৪ জন পঠিত

মোঃ জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) : হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা:) এর বিরুদ্ধে অবমাননামূলক তথা কুরুচিমূলক বক্তব্য এবং কটুক্তির প্রতিবাদে কুয়াকাটার মহিপুর মানববন্ধন করেছে জমইয়াতে হিযবুল্লাহ।

সোমবার সকাল ১০টার দিকে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আলেম-ওলামা, ইমাম মোয়াজ্জেমসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করে। জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুব শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, যুব হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মাওঃ মোঃ আঃ হান্নান, ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মাওঃ মোঃ সোহেল মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননামূলক বক্ত্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় তারা আরও বলেন, শুধু অপসারণ করলেই হবে না। নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দিতে হবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান তারা।
সমাবেশ শেষে মুসলিম বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION