1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বনবী হযরত মুহা. (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বিশ্বনবী হযরত মুহা. (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জ

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৭৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার আয়োজনে এবিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের হাজারহাজার শিক্ষকশিক্ষার্থী ও মুসল্লিগন এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। 

মানববন্ধনে গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ওসামা আমিন তার বক্তবে বলেন, পৃথিবীর সমস্ত মুসলমান নিজের জীবন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ভালো বাসেন। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) আনহাকে নিয়ে অশালিন বক্তব্য দিয়ে পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমানকে ব্যথিত করেছেন। তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। অনতিবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন অব্যাহত থাকবে।

গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ওসামা আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহম্মেদ, গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী নুরুল ইসলাম, বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গার মহাসচিব মাওলানা সামচুল হক, গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহাতামিম মাওলানা হাফিজুর রহমান, ভবানীপুর মাদ্রাসার মহিববুল হক প্রমূখ।

পরে মানববন্ধনে অংশ নেওয়ার মুসল্লিগণ নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION