1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  - Bangladesh Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ঝালকাঠিতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন 

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৯৯ জন পঠিত

শফিকুল ইসলাম হিরো, ঝালকাঠি: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে ফরম পূরণের টাকা কমানোর নামে ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষকদের ওপর হামলা এবং মারধরের বিচার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১২ জুন)বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষকরা।
মানববন্ধন চলাকালে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস বেপারী।
বক্তারা শিক্ষকদের ওপর হামলা এবং মারধরের নিন্দা জানান। একই সাথে হামলাকারিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, অনার্স এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা গত বুধবার (৮ জুন) দুপুরে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের মারধর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION