1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদেশী আদলে হবে গোপালগঞ্জ পৌরসভা: মেয়র প্রার্থী শেখ রকিব - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

বিদেশী আদলে হবে গোপালগঞ্জ পৌরসভা: মেয়র প্রার্থী শেখ রকিব

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২১১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এম, বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে জেলার সকল মুক্তিযোদ্ধারা এক হয়ে আসন্ন গোপালগঞ্জ পৌরসভায় মেয়রপ্রার্থী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে পূর্ণসমর্থন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ. লীগের মাহাবুব আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার এম, বদরুদ্দোজা বদর বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকারই মুক্তিযোদ্ধাদের সঠিক মুল্যায়ন করেনি। একমাত্র বাংলাদেশ সকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সকল মুক্তিযোদ্ধাদের পূর্ণমর্যাদা সহ আমাদের বেতন ও ভাতার ব্যবস্থা করে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা সকল মুক্তি যোদ্ধারা তার প্রতি সন্মান রেখে তার চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন করলাম ও আমাদের আশপাশের আত্মীয়-স্বজনকেও রকিব ভাইয়ের নারকেল গাছ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

গোপালগঞ্জ পৌর সভার মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, যদি আমি আপনাদের মূল্যবান ভোট মেয়র হতে পারি তাহলে মুক্তিযোদ্ধাদের কোন অসন্মান হতে দেব না। কোন মুক্তিযোদ্ধা বিপদে পড়লে বা আমার কাছে আসলে আমি তাদের সমস্যা সমাধান করবো।

তিনি গোপালগঞ্জ পৌর বাসীর উদ্দ্যেশে আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে গোপালগঞ্জ হবে বিদেশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এস, কে আকরাম, বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন, মো. আকবর হোসেন শেখ, মীর আলী আকবর হোসেন, আবুল খায়ের, খান আবুল বশার, শাখাওয়াত হোসেন মোল্লা, ইদ্রিস হোসেন, মো. মতিয়ার রহমান, আ. রহমান শেখ, কাজী মাহাবুব আলম, মুন্সী গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান দোলন বিশ্বাস (বাবু), লতিফপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান এম জাফর হোসেন কালু সহ আরোও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION