1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে রাসুলুল্লাহ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

অভয়নগরে রাসুলুল্লাহ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন: হযরত মুহাম্মাদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার(১১ জুন) বাদ আসর নওয়াপাড়া স্টেশনবাজার হয়ে নুরবাগ বাসষ্ট্যান্ড সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে মিলিত হয়।

এসময় জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দিন এর পরিচালনায় ও সভাপতি মুফতি সরোয়া হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওঃ আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, মুফতি মাসুম বিল্লাহ, এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক অমুফতি আশরাফ সাইদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ আজিম উদ্দিন, মাওঃ শামছুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (সা:) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা।

পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে, মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বরখাস্থকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি পুলিশ এই মামলা দায়ের করেছে।০০০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION