1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া পৌরসভায় সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

নওয়াপাড়া পৌরসভায় সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৫৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগরঃ যশোরের নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তসহ পৌর পরিষদকে সংবর্ধনা এবং পৌর কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক তহবিলের বিধিমোতাবেক মূল বেতনের ৫০ শতাংশ অর্থ জমাকরণের ব্যবস্থা করায় পৌর মেয়রসহ বর্তমান পৌর পরিষদকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বিকালে পৌর অডিটোরিয়ামে সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
আমন্ত্রীত অতিথি ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, তানভির হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, রেজা ফারাজী, বিপুলে শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা বেগম ও রাশেদা খানম লিপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোজাফ্ফার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম সহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মল্লিক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা আল-মামুন এবং পবিত্র গীতা পাঠ করেন, সঞ্জয় কুমার মন্ডল। বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন পেশ করেন, নওয়াপাড়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION