1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২২৫ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বহুতল বিশিষ্ট জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক ।
বুধবার (৮ জুন) বিকাল ৩ টায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন। নির্মাণাধীন এই ভবনে লিফট সহ আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. রায়হান বাদশা, গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, সহকারী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত  ছিলেন।
পরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক নিজ হাতে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION