1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে দু'দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

অভয়নগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৯৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগরঃ যশোরের অভয়নগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশুমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং অভয়নগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION