1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বিদেশী পিস্তলসহ আটক ২ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

অভয়নগরে বিদেশী পিস্তলসহ আটক ২

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, যশোরঃ যশোরের অভয়নগরে বিদেশী পিস্তল,  গুলি ও দুটি ম্যাকজিনসহ তারেক তরফার সজল ওরফে সজল তরফদার ও তুহিন ওরফে মেম্বার তুহিন নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)।
সোমবার বিকালে অভয়নগর উপজেলার চলিশিয়া এলাকা থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটক সজল, কোটা গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ তরফদার  ও তুহিন, মৃত মাহমুদের ছেলে।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটক দুজন চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় অবৈধ অস্ত্র ব্যাবসায়ী ও সন্ত্রাসী। তারা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।
সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সজল ও তুহিন বিক্রয় এর উদ্দেশ্যে একটি বিদেশী পিস্তল নিয়ে উপজেলার চলিশিয়া গ্রামের একটি বাগানে অবস্থান করছিলো। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাকজিন ও  গুলি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, অপর একটি সূত্র জানায়, আটক মারুফ হোসেন তুহিন অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এছাড়া সজল তার ঘনিষ্ট সহযোগি। তারা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। অভয়নগর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান জানান, অস্ত্র আইনে মামলা হওয়ার পর র‌্যাবের হাতে আটক হওয়ার পর দুই আসামিকে মঙ্গলবার সকালে যশোরে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION