1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানসিক ভারসাম্যহীন যুবককে সেবা, পুরস্কার পেলেন সেই কনস্টেবল - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

মানসিক ভারসাম্যহীন যুবককে সেবা, পুরস্কার পেলেন সেই কনস্টেবল

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পায়ে ক্ষত হয়ে পচন ধরা মানসিক ভারসাম্যহীন এক যুবককে চিকিৎসা সেবা দিয়ে বিশেষ পুরস্কার পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান পুলিশ ফাঁড়ির কনস্টেবল দেলোয়ার হোসেন।

রোববার (৫ জুন) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান কনস্টেবল দেলোয়ার হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, কনস্টেবল দেলোয়ার হোসেন সেবামূলক যে কাজটি করেছেন তা অনেকের জন্য শিক্ষণীয়। এ পুরস্কার প্রাপ্তি তাকে যেমন উৎসাহ জোগাবে তেমনি অন্যদেরও সেবামূলক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা দেবে।

কনস্টেবল দেলোয়ার হোসেন বলেন, মাঝে মধ্যেই ভিক্ষুক, মানসিক প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করি। ১৯ মে মানসিক ভারসাম্যহীন এক যুবকের পায়ে পচন ধরা দেখে চিকিৎসক ডেকে তাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার অজান্তেই সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলে নেন। কিছুক্ষণ পর আমার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চান। রাতে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি। প্রতিবেদনটি পাবনা জেলা পুলিশের ফেসবুক পেজে শেয়ার করা হয়।

তিনি বলেন, বিশেষ পুরস্কার পাওয়ায় আমি অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতেও দুস্থ ও অসহায় মানুষদের সেবা করে যাবো। পুরস্কারপ্রাপ্তির জন্য গণমাধ্যমকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গত ১৯ মে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠের সামনে গাছের নিচে শুয়ে পায়ের ব্যথায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তার বাম পায়ের পাতায় পচন ধরেছিল। কিন্তু যুবকটির সেবায় কেউ এগিয়ে আসছিলেন না।

পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি খেয়াল করেন কনস্টেবল দেলোয়ার হোসেন। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসক ডেকে এনে তার পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। পরে তিনি কিছু খাবারও কিনে দেন।

এ ঘটনায় ‘পায়ে পচন ধরা মানসিক ভারসাম্যহীন যুবকের সেবায় কনস্টেবল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION