1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬০ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট। বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ-সভাপতি গোলাম হক্কানী, এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা সদর উপজেলার আঃলীগের সহসম্পাদক হাসানুজ্জামান মিঠু প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলা আ’লীগের সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার ক্ষেতলালে উপজেলা আ’লীগের সভাপতি ইউপি. চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ও সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি জুলফিকার আলী চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসময়ে ইউপি. চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম কৌশলে ইটাখোলা বাজারে একটি দোকানের ভিতরে আত্ম গোপনে ছিলেন। হামলাকারীরা তাকে না পেয়ে তার সমর্থকদের কয়েকটা মোটরসাইকেল ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ পাহারায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে আলমপুর নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION