1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা: এমপি গোপাল - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা: এমপি গোপাল

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১১৩ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা। কারণ নীতি ও নৈতিকতায় আপোষহীন শেখ হাসিনা। তার দৃঢ় নেতৃত্বের কারনে তিনি ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন।

তিনি বলেন, লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না। কারণ এই সেতু যেন নির্মাণ না হয়, সে জন্য বিএনপি’র পক্ষ হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ষড়যন্ত্র করা হয়েছিল। এছাড়া প্রতিহত করতে ব্যর্থ হয়ে আক্ষেপের সাথে বলেছিল জোড়াতালি দিয়ে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে সেই সেতু নির্মান হয়েছে। পদ্মা সেতু দেশের অগ্রগতি উন্নয়ন ও অর্থনৈতিক স্বচ্ছলতা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের এক জ্বলন্ত নক্ষত্র। যা আগামী ২৫ জুন উদ্বোধন করবেন জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ জুন ২০২২) রাতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে জয়নন্দ হাট পুরাতন কেন্দ্রীয় শ্রীশ্রী হরিবাসর মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ সহকারী প্রকৌশলী মো. শাহিন আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION