1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলালে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু, আটক ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ক্ষেতলালে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু, আটক ১

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৫৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে দুই সহোদরের ঝগড়া মিটাতে গিয়ে লাঠির আঘাতে দাদা (রিয়াজ উদ্দিন) এর মৃত্যু হয়েছে।

নিহত রিয়াজ উদ্দিন (৫৮) ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ২জুন রাত ৩টার চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ৩০মে ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে সাজু(৪০) ও বাবু (৩৮) দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হলে চাচা রিয়াজ উদ্দিন মিটানোর জন্য এগিয়ে যায়। এমন সময় (রিয়াজ উদ্দিনের ভাতিজা) বাবুর ছেলে দেলোয়ারা হোসেন দিপু(১৯) ক্ষিপ্ত হয়ে দাদা রিয়াজ উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়।

পরে প্রতিবেশিরা আহত রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২ জুন) রাতে তার মৃত্যু হয়। এবিষয়ে নিহতের স্ত্রী রাশেদা বেগম (৫৪) চার জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

আসামীরা হলেন, একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে বাবু ও তার স্ত্রী দেলোয়ারা এবং বাবুর দুই ছেলে দেলোয়ার হোসেন দিপু ও তপু।

ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাঁকী পলাতক তিন আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION