1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ - Bangladesh Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২রা জুন) কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিম জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করার জোর আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION