1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লিচু মেলা ঘিরে উৎসবের আমেজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

লিচু মেলা ঘিরে উৎসবের আমেজ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঈশ্বরদীতে দুই দিনব্যাপী শুরু হয়েছে লিচু মেলা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) স্কুলমাঠে লিচু মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার মেলার দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এতে সভাপতিত্ব করবেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

লিচু মেলা উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে স্কুলমাঠ। নির্মাণ করা হয়েছে সুসজ্জিত মঞ্চ। মেলার প্রবেশ পথে লিচু দিয়ে তৈরি ফটকের সাজসজ্জা নজর কাড়ছে সবার। মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে লিচুসহ নানা কৃষি পণ্য।

এছাড়া শহরের প্রধান সড়কে একাধিক সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে। মেলায় যোগ দিতে সারাদেশ থেকে কৃষক সোসাইটির শত শত সদস্য এরই মধ্যে ঈশ্বরদীতে এসেছেন। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি ইছাহক আলী মালিথা বলেন, সারাদেশে একমাত্র ঈশ্বরদীতেই লিচু মেলার আয়োজন করা হয়। এ মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কৃষক ও মানুষের মাঝে সাজ সাজ রব পড়েছে।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, লিচু মেলা শুধু উৎসব নয়- এ অঞ্চলের কৃষকের প্রাণের স্পন্দন। কৃষিমন্ত্রীর কাছে এ অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি লিচু গবেষণাগার, লিচু প্রসেস সেন্টার, কৃষিপণ্য সংরক্ষণাগার (হিগমাগার), মৃত্রিকা, সার ও কীটনাশক পরীক্ষাগারসহ ১৫টি দাবি তুলে ধরা হয়েছে।

পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, ঈশ্বরদীর কৃষির উন্নয়নের জন্য লিচু মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কৃষিমন্ত্রীর কাছে ঈশ্বরদীর কৃষকরা নানা দাবি তুলে ধরেছেন। বিশেষ করে লিচু গবেষণা কেন্দ্র ও কৃষি পণ্য সংরক্ষণাগার (হিমাগার) স্থাপনের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION