1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে রাতের আধারে দুটি মন্দিরের লক্ষী ও স্বরসতি প্রতিমা ভাংচুর  - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

জয়পুরহাটে রাতের আধারে দুটি মন্দিরের লক্ষী ও স্বরসতি প্রতিমা ভাংচুর 

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১৫ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে রাতের আধারে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন পুরানাপৈল ইউনিয়নের মনখুর মধ্যপাড়া গ্রামে।

বিষয়টি স্থানীয় সাংসদ ও প্রশাসনকে অবহিত করলে বুধবার (১ জুন) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন ও জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে জানা গেছে, গত ৩০ মে দিবাগত রাতের আধারে ওই এলাকার একটি সার্বজনীন দূর্গা মন্দিরের দেবী লক্ষি ও তার পাশে প্রদিপ মহন্তের বাড়ি সংলগ্ন আরও একটি পারিবারিক মন্দিরের স্বরসতির মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা।
ঘটনার দিন ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী পূজারীরা সন্ধা পূজা শেষ করে মন্দিরের প্রধান দরজায় তালা দিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে রাতের আধারে কোন এক সময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী একটি কুচক্রী মহলের দুর্বৃত্তরা মন্দির দু’টির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেবী লক্ষী ও স্বরসতী প্রতিমার মাথা ভাংচুর করে কেউ দেখে ফেলার পূর্বে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে পূজা করতে এসে দেখেন দুটি প্রতিমা ভাংচুর করা হয়েছে।
মনখুর মধ্যপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র মহন্ত জানান, অত্র এলাকায় কয়েক যুগ ধরে হিন্দু – মোসলমান একসাথে মিলেমিশে বসবাস করে আসাকালীন কখনো এমন ঘটনা ঘটেনি এবং এটিই প্রথম।
ধর্ম বর্ণ নির্বিশেষে অত্রএলাকার  স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রদায়িক সম্প্রিতী বিনষ্ট করে দাঙ্গা সংঘটিত করে একটি কুচক্রী মহল তাদের ফায়দা হাসিলের লক্ষ্যে এমন ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এহেন ঘটনার সাথে জড়িতদের চিন্হিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION