1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সুস্থ জনগোষ্ঠী: এমপি গোপাল - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সুস্থ জনগোষ্ঠী: এমপি গোপাল

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৪ জন পঠিত

সুকুমার, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সুস্থ জনগোষ্ঠী। এজন্য মানুষকে ধূমপান ও তামাকের ভয়াল নেশা থেকে দূরে রাখতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার ক্রমশ কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, এক গবেষণায় জানা গেছে, তামাক সেবনের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ যেমন: হৃদরোগ, ক্যানসার, স্ট্রোক, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে বছরে ৮০ লক্ষাধিক ও বাংলাদেশে এক লাখ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায়। তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে তামাকমুক্ত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়।

মঙ্গলবার (৩১ মে ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।

এর আগে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে মায়েদের মাঝে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION