1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ পৌর নির্বাচন: ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ পৌর নির্বাচন: ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৮৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান: আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশ নেওয়া ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

সোমবার (৩০মে) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- জোবায়ের ইসলাম ঝন্টু (পানির বোতল), শেখ জগলুল কাদের নয়ন (ব্রীজ), ফুল মিয়া মোল্লা (ডালিম ফল), মো. ইকবাল হোসেন (উট পাখি), মো. শফিকুল ইসলাম (পাঞ্জাবি), মো. চান মিয়া (ঢেঁড়শ)। সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১নং ওয়ার্ডের ১টি কেন্দ্র হচ্ছে ৩২নং হরিদাসপুর ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়, অন্য কেন্দ্রটি নির্ধারন করেছে ৪০নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা)। কেন্দ্রটি হচ্ছে ১নং ওয়ার্ডের বাহিরে ৭নং ওয়ার্ডে। এ কেন্দ্রটি যদি হরিদাসপুর সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ৯৬নং কারারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় অথবা এম এ রউফ ফিজিক্যাল কলেজে স্থাপন করলে সকল শ্রেনি-পেশা ও গোষ্ঠীর ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবীতে এ সংবাদ সম্মেলন করেছেন উক্ত ৬ প্রতিদ্বন্দী প্রার্থী।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে গত ৯ ও ২২ মে ভোট কেন্দ্রটি স্থানান্তরের দাবীতে ওই ৬ প্রার্থী উক্ত বিষয়ে সম্মিলিতভাবে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে আবেদন জমা দেওয়া দিয়েও কোন সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রার্থীগণ মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION