1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে মসজিদে জমিদান করায় সনাতন ধর্মাবলম্বীকে সংবর্ধনা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

ফকিরহাটে মসজিদে জমিদান করায় সনাতন ধর্মাবলম্বীকে সংবর্ধনা

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হিন্দু হয়েও মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করায় সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষকে তার সহকর্মীরা সংবর্ধনা প্রদান করেন। সোমবার (৩০ মে) ১১টায় কাজি আজহার আলি কলেজের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া, উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান ও শিক্ষক-কর্মচারীবৃন্দ এ সময় প্রণব ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন মিসেস মাহফুজা খানম, হাবিবা কুমকুম, প্রসেন কুমার বিশ্বাস, মো. মনজুরুল ইসলাম, আব্দুল হালিম, আবুল আহসান টিটু, মল্লিক আবু মূসা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন তপন কান্তি দাস।

উল্লেখ্য, কাজি আজহার আলি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুসলিমদের নামাজ পড়ার জন্য মসজিদে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION