1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাগুরা জেলা আ’লীগের সভাপতি ফাত্তাহ্, সম্পাদক পঙ্কজ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

মাগুরা জেলা আ’লীগের সভাপতি ফাত্তাহ্, সম্পাদক পঙ্কজ

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ মে) জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে আ ফ ম ফাত্তাহ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডু সাধারণ সম্পাদক ছিলেন।

শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৫ সালের ৮ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এস আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরদিন প্রফেসর ডা. এম এস আকবর মৃত্যুবরণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানকে সভাপতি করা হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তিনিও মারা গেলে পদটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION