1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫০১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: ৮ মে হেনরি ডুনান্টের ১৯৪ তম জন্মদিন ও বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে রোববার (৮ মে) সকালে গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত ইউনিটে ফিরে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।
এ সময় গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী নাঈম খান জিমি, আকবর আলী মোল্লা, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাক্টিং চেয়ারম্যান রেশমা আক্তার হাসি, ইউএলও বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান মনিন্দ্র নাথ মিত্র সহ সকল যুব স্বেচ্ছাসেবক ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২২ উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানবিক হও”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION